সিপিবির নবনির্বাচিত সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের নতুন সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজকে অভিনন্দন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (৫ মার্চ) বিকালে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
সিপিবি ও বাসদের সকল নবনির্বাচিত নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।