দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (৫ মার্চ) দলটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, যেভাবে জিনিসপত্রের দাম বেড়েই চলছে সেভাবে আয় না বাড়ায় মানুষ দিশেহারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, স্কুল পরীক্ষায় ধর্মীয় বিষয় বাধ্যতামূলক করতে হবে। নাহলে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করা ছেড়ে দেবে। এতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে খারাপ প্রভাব পড়বে।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন  যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা কোরবান আলী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।