দুর্বত্তদের গুলিতে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য জাহিদুল ইসলাম টিপুকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন রাশেদ খান মেনন।
শুক্রবার (২৫ মার্চ) বেলা ৩টায় মতিঝিল কলোনি মাঠে তার জানাজা শেষে সর্বস্তরের জনগণ তাকে শেষ শ্রদ্ধা জানায়। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন এমপির পক্ষে তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন রাজু, মোস্তফা আলমগীর রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায়।