জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে সংগঠনটি। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্র সমাজের নেতারা। পরে আন্দনঘন পরিবেশে কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপা প্রমুখ।
সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।