রাজশাহীর গোদাগাড়ীতে আত্মহত্যাকারী দুই ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষকের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
শনিবার (২ এপ্রিল) রাজশাহীর গোদাগাড়ীর ঈশ্বরীপুর ইউনিয়নের নিমঘুটু গ্রামে সেচের জন্য পানি না পেয়ে আত্মহত্যা করা ওই দুই কৃষকের বাড়িতে যান তারা।
দুই ভাইয়ের পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের সঙ্গে আলাপকালে আদিবাসী কৃষকদের জমিতে পানি দিতে অস্বীকার করা ব্যক্তিদের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য দায়ীদের করে অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাইফুল হক। একই সঙ্গে তিনি ওই দুই পরিবারকে ৫০ লাখ করে টাকা প্রদানসহ অসহায় পরিবারগুলোর প্রয়োজনীয় পুনর্বাসনের দাবি জানান।
এসময় তার সঙ্গে ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল এবং পার্টির নাটোর ও রাজশাহী জেলার নেতারা।
আরও পড়ুন: