ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৫, ১৭:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭:০৬

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির আস্ফালন ও তার সেগুনবাগিচাস্থ বাড়ির সামনে অবরোধ বিক্ষোভ ও মব সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

পলিটবুরো নেতৃবৃন্দ বলেন, ‘অ্যাডভোকেট ফজলুর রহমান এ দেশের একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার মানুষ, গত এক বছরে দেশ শাসনে বর্তমান সরকার ও তার সহযোগীদের বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি টকশোতে তার মতামত প্রকাশ করে আসছেন। তার কথা কারও পছন্দ না হলে তিনিও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করতে পারেন, কিন্তু হত্যার হুমকি দিয়ে, বাড়িঘর ঘেরাও করে কতিপয় ভূঁইফোড় সংগঠন যেভাবে ব্যক্তি ফজলুর রহমানের ওপর আক্রমণ পরিচালনা করছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিবৃতিতে ফজলুর রহমানের জীবনের নিরাপত্তাসহ তার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি জানানো হয় এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা রক্ষায় সব মুক্তিযুদ্ধের শক্তির ঐক্যবদ্ধতা কামনা করা হয়।

/এসটিএস/আরকে/ইউএস/
সম্পর্কিত
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
ডেঙ্গু প্রতিরোধ ঢাকা মহানগর উত্তরে বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
বিরোধীদলকে হুঁশিয়ারি, বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রিজভী
সর্বশেষ খবর
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন