বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান ওয়ার্কার্স পার্টির

সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা দেশের সকল মানুষকে দল-মত নির্বিশেষে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ত্রাণ-চিকিৎসাব উপ-কমিটির এক সভা কমিটির ইনচার্জ ও পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে সোমবার (২০ জুন) দুপুরে অনুষ্ঠিত নেতারা এ আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান মানিক, আলী আহমেদ এনামুল হক এমরান, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।