গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কমিশন সংলাপের নামে যে সাজানো নাটক মঞ্চস্থ করছে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে তা কোনও সুফল বয়ে আনবে না। ক্ষমতাসীন সরকারের অবৈধ ক্ষমতার অবসান ব্যতীত এই রাষ্ট্রে জনগণের মুক্তির কোনও উপায় নেই।’
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে ‘সংকট থেকে উত্তরণের লক্ষ্যে’ গণফোরাম সম্পাদক পরিষদের সভায় সুব্রত চৌধুরী এ কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ।