আগামী ২১ অক্টোবর সম্মেলন ডেকেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সংগঠনের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে অংশ নেন— সুলতানা কামাল, খুশি কবির, রাজিয়া সামাদ ডালিয়া, ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নুরুর রহমান সেলিম, জয়ন্তী রায়, অসিত বরন রায়, এম এ সামাদ।
সভার সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
সভায় ১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির পিতার হত্যার তীব্র নিন্দা জানিয়ে এবং বিগত করোনাকালীন সময়ে দেশবরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।