বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারম্যান জুলিয়া আক্তার বলেন, ‘তৃণমূল পার্টির সুস্থধারায় রাজনীতিতে বিশ্বাস করে এবং গণতন্ত্র বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে তৃণমূল পার্টি।’
মঙ্গলবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ তৃণমূল পার্টির উদ্যোগে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
বাংলাদেশ তৃণমূল পার্টি সুষ্ঠু ধারার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে জুলিয়া আক্তার বলেন, ‘জাতীয় ঐক্যের সুদৃঢ় ভিত্তি স্থাপন করে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের লক্ষ্য এবং তৃণমূল পর্যায় থেকে সেই লক্ষ্য অর্জনে আমরা অঙ্গীকারবদ্ধ।’
সংগঠনের সভাপতি জুলিয়া আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটি পার্টির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন সেকান্দার আলী মনি, মো. দেলোয়ার হোসাইন, খন্দকার গোলাম মোর্তুজা ও অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রমুখ।