শনিবার কর্মসূচি ঘোষণা করবে গণতন্ত্র মঞ্চ

শনিবার (১৭ ডিসেম্বর) কর্মসূচি ঘোষণা করবে গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) গণতন্ত্র মঞ্চের পক্ষ হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করবে গণতন্ত্র মঞ্চ।