গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার প্রথম সম্মেলনে ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক মজুর সংহতি'র সহ-সভাপতি প্রবীণ কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন।

সম্মেলনে জেলা সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ কৃষক নেতা ও দলের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নিলু। নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান মিরাজ। প্রধান অতিথি জোনায়েদ সাকি ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পরিচয় করিয়ে দেন।IMG-20230527-WA0014

সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, 'সারাদেশে সরকার পতনের আন্দোলন দানা বেঁধে উঠেছে। বিরোধী দলগুলো আন্দোলন করছে বর্তমান সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। সংবিধান সংস্কার ও শাসন ব্যবস্থা বদলের কার্যকর আন্দোলন গড়ে উঠতে শুরু করেছে।'

সম্মেলনে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমি, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল আলিম প্রমুখ।