নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭

নতুন সংসদ ও সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য এবং সংসদের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘আজকে যে সংসদ তৈরি হলো, নতুন সরকার গঠিত হলো, আমরা এই নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য এবং পুরো সংসদের সবাইকে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’’

সাকি বলেন, ‘‘ রক্তের ওপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, হাজার হাজার তরুণ যারা আহত হয়েছেন, এদেশের ছাত্র-শ্রমিক-জনতার যে অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর দীর্ঘ লড়াই সংগ্রামের পাটাতনের ওপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান তৈরি হয়েছে– সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা, তাদের সব আকাঙ্ক্ষাই এই সংসদের মধ্য দিয়ে পূরণ হবে— এটাই আমাদের প্রত্যাশা।’’

দেশের রাষ্ট্রব্যবস্থার বদল ঘটবে, একটা নতুন বন্দোবস্ত তৈরি হবে, আর্থ-সামাজিক ক্ষেত্রে দেশের জনগণ তার ন্যায্য হিস্যা পাবে। প্রসঙ্গত, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একই বক্তব্য প্রকাশ করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
নিম্নমানের কাজ ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত: পরিকল্পনা প্রতিমন্ত্রী
অবশেষে কোলাকুলি করে সমঝোতায় শিবির-ছাত্রদল 
শিবিরের লাগাম টানতে চায় ছাত্রদল?
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ