নির্বাচনের সময়ে ভোটগ্রহণ বাতিল করার ক্ষমতা বিলুপ্ত করে নির্বাচন কমিশনকে শিখণ্ডীতে (পৌরাণিক চরিত্র) পরিণত করেছে বলে মন্তব্য করেছে গণফোরাম (একাংশ)।
বুধবার (৫ জুলাই) বিকালে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী পরিষদের সভায় এমন মন্তব্য করেন নেতারা।
দলের নেতারা উল্লেখ করেন, নির্বাচনকালীন সময়ে ভোটগ্রহণ বাতিল করার ক্ষমতা বিলুপ্ত করে নির্বাচন কমিশনকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে।
উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি- অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের।