সরকার পদত্যাগের বিএনপি ও বিরোধী দলগুলোর একদফা আন্দোলনে সংহতি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির সদস্য মজিবুর রহমান মনজু বলেছেন, সরকার পদত্যাগের একদফা আন্দোলনের প্রতি সংহতি ও রাষ্ট্র মেরামতের অঙ্গীকারে সকল দলের ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ‘মিডিয়া ব্রিফিং’-এর আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি তাদের অবস্থান তুলে ধরবে। মঙ্গলবার (১১ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান মজিবুর রহমান।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু আন্দোলন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখবেন।