জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
সোমবার (২১ আগস্ট) দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এই নিয়োগ দেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ। দলের মিডিয়া সেল সদস্য আব্দুল্লাহ আল মামুন এ কথা জানান।
তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্বরত হুমায়ুন পারভেজ খানকে উচ্চ পরিষদ সদস্য এবং ফারুক চৌধুরীকে ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে।