জাসদের নির্বাচনি ইশতেহার প্রকাশ শনিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে শনিবার (৩০ ডিসেম্বর)। এদিন সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে হবে এ অনুষ্ঠান।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় নেতারা।