সেলিমা রহমানের বছরে আয় ৩৬ লাখ, মোট সম্পদ ছয় কোটির বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৪

বাড়ি ভাড়া, শেয়ার ও ব্যাংক আমানত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের বার্ষিক আয় হয় ৩৬ লাখ টাকার বেশি। তার মোট সম্পদের পরিমাণ ছয় কোটি টাকার বেশি।

নির্বাচন কমিশনে (ইসি) তার জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থীর মধ্যে সবেচেয়ে বেশি সম্পদ রয়েছে বিএনপির জেষ্ঠ্য এই নেত্রীর।

হলফনামায় উল্লেখ করা তথ্য থেকে জানা গেছে, আয়কর রিটার্নে দেখানো তার সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।

৮৫ বছর বয়সী বিএনপি স্থায়ী কমিটির সেলিমা রহমান ১৯৯১-৯৬ ও ২০০১-২০০৬ মেয়াদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৫ সালের তার নামে মামলা ছিল আটটি, গত বছর নির্বাহী আদেশে প্রত্যাহার হয় সব মামলা।

আয়কর রিটার্নে দেখানো সেলিমা রহমানের বার্ষিক আয় ৩৬ লাখ ৩ হাজার ২৩৯ টাকা। বাড়ি ভাড়া, শেয়ার ও ব্যাংক আমানত থেকে আসে তার এ অর্থ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত চাইলেন বিএনপি নেতা
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ‘নতুন জীবন’ পাচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ‘নতুন জীবন’ পাচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
এসএসসি পরীক্ষার উত্তরপত্র দেখেছে দশম শ্রেণির ছাত্র, তদন্ত চলছে
এসএসসি পরীক্ষার উত্তরপত্র দেখেছে দশম শ্রেণির ছাত্র, তদন্ত চলছে
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা