বাংলাদেশ আজ মাফিয়াদের রাষ্ট্রে পরিণত হয়েছে: এবি পার্টি

আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, একটা সমাজে সভ্যতার মাপকাঠি হলো সেই দেশে কতটুকু ন্যায়বিচার বিদ্যমান আছে। বাংলাদেশ আজ মাফিয়া ও দুর্বৃত্তদের রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকারি দলের কিছু লোকেরা যে যেভাবে পারছে রাষ্ট্র ও মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পল্টনে দলীয় কার্যালয়ে এবি পার্টি’র উদ্যোগে আইনজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

তাজুল বলেন, এই সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ক্রমাগত সংবিধান সংশোধন করে দেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এই সংবিধান আজ রাষ্ট্র ও জনগণের অধিকার রক্ষায় আর কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের অন্যতম যুগ্ম সদস্যসচিব  আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবি পার্টি ল'ইয়ার্সের অর্থ সম্পাদক অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এসএম তাসমিরুল ইসলাম।