এনসিপি ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ১৩:৪১আপডেট : ২৬ মে ২০২৬, ১৩:৪১

ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডের সাংগঠনিক বিস্তৃতি ও আহ্বায়ক কমিটি প্রস্তুতির জন্য সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা ৪৮টি ওয়ার্ড কমিটি অনুমোদন করেন। সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশির সুপারিশ করেন।

মঙ্গলবার (২৬মে) এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব (দফতর) আব্দুল্লাহ আল মনসুরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিষয়ে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ৪৮টি ওয়ার্ড সমন্বয় কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক ভিত্তি তৈরি হলো। একইসঙ্গে এনসিপির প্রথম মহানগর কমিটি হিসেবে সব ওয়ার্ডে ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন হলো। 

আগামীর ‘বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফের বাংলাদেশ ও নগরী’ গঠনে এনসিপি ঢাকা মহানগর উত্তর কাজ করে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আপিলের সুযোগ নেই: নাহিদ
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
দায়িত্ব পালনে সার্জেন্টকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন অটোরিকশাচালক
সর্বশেষ খবর
জুলাই শহীদ দিবস আজ
জুলাই শহীদ দিবস আজ
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
শিক্ষার্থীদের কেন বারবার রাস্তা অবরোধ করতে হয়
শিক্ষার্থীদের কেন বারবার রাস্তা অবরোধ করতে হয়
ইংল্যান্ড ম্যাচে ফকল্যান্ডের পতাকা নিষিদ্ধ
ইংল্যান্ড ম্যাচে ফকল্যান্ডের পতাকা নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী