পার্বত্য জেলাগুলোর সংকটের সমাধানে সামরিক নয়, রাজনৈতিক পথ খুঁজুন। জরুরি ভিত্তিতে পার্বত্য জেলাগুলোতে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের দ্রুত গ্রেফতার করুন।
শনিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘পার্বত্য তিন জেলার সংকটের কোনও সামরিক সমাধান নেই; রাজনৈতিকভাবেই সংকটের সমাধান করতে হবে। আগের সরকারগুলোর জোর-জবরদস্তির শাসন নীতি এখন পরিবর্তন করতে হবে। গোটা শান্তিচুক্তির পর্যালোচনাও জরুরি হয়ে পড়েছে।’