নুরের ওপর হামলার নিন্দা সমমনা জোটের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

ড. ফরহাদ বলেন, শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে ন্যাক্কারজনক হামলায় নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীরা গুরুতর আহত হন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসঙ্গে আহতদের দ্রুত সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা এং অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।