বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৪টি শাখার আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এ কমিটির অনুমোদন দেন।
রবিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, গণ-বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, সাউথইস্ট ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, সোনারগাঁও ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব স্কলার্স, এশিয়ান ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, হামদার্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ব্র্যাক ইউনিভার্সিটি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওছাড়াও ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নেতারা আশা প্রকাশ করেন, নবঅনুমোদিত কমিটিগুলো সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে এবং সারা দেশে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।