এতে বলা হয়, আরসিডিএম-এর মাধ্যমে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা নিজে অথবা বাহকের মাধ্যমে কার্ড ব্যবহার না করে মোবাইল অ্যাপ থেকে কোর্ড নিয়েও ২৪/৭ টাকা জমা দিতে পারবেন। ব্যাংক শাখায় জমা দেওয়ার মতোই এই ডিজিটাল সেবার মাধ্যমে টাকা মেশিনে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের মোবাইলে বার্তা চলে আসবে।
সম্প্রতি রাজধানীর গুলশান অ্যাভিনিউ শাখায় এই অত্যাধুনিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেন সিটি ব্যাংকের এমডি এবং সিইও মাসরুর আরেফিন। সেখানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ডিএমডি মো. মাহবুবুর রহমান এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অরূপ হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতি লেনদেনে কমপক্ষে ১০০ টাকার নোট গ্রহণ করবে আরসিডিএম। নোটের নম্বরও যাচাই হবে ডিজিটাল পদ্ধতিতে। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে চারটি আরসিডিএম বসানো হয়েছে। অদূর ভবিষ্যতে এই সুবিধার আওতা আরও বাড়ানো হবে।