ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৬ মে ২০২৬, ১৯:১৭আপডেট : ২৬ মে ২০২৬, ১৯:১৭

“ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪” থেকে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে এমন পুরস্কার পেয়ে আনন্দে ভাসছে তার পরিবার।

রবিবার (২৪ মে) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম ‘হক এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল হক।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হওয়া ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও ব্লেন্ডার কিনে ‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

সিজন-২৪ এর আওতায় এরই মধ্যে ওয়ালটন পণ্য কিনে ৬ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। খোকন মিয়াসহ অন্যরা হলেন—রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মিলিয়নিয়ার ছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও বিভিন্ন নিশ্চিত উপহার পেয়েছেন অনেক ক্রেতা। ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চেক গ্রহণের পর খোকন মিয়া বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো—এটা কখনও ভাবিনি। শুরুতে বিষয়টি বিশ্বাসই করতে পারিনি। এখন এই টাকা দিয়ে স্বপ্নের বাড়ি তৈরি করতে চাই।”

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, “ক্রেতাদের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ওয়ালটনের পণ্য রফতানি হচ্ছে।”

তিনি আরও জানান, ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে ওয়ালটন পণ্য কিনে ইতোমধ্যে অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন।

/এম/ 
সম্পর্কিত
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস ও থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ সমঝোতা স্মারক সই
ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই