মিরপুরে ইসলামী ব্যাংকের সেনপাড়া উপশাখার উদ্বোধন



মিরপুরে ইসলামী ব্যাংকের সেনপাড়া উপশাখার উদ্বোধন রাজধানীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর শাখার অধীনে সেনপাড়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। মঙ্গলবার (৩ নভেম্বর ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী ব্যাংক।

মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ জনী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মিরপুর শাখাপ্রধান এ কে এম আবু সিদ্দিকী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মো. আসাবুল আলম। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।