ভার্চুয়াল এই কনফারেন্সে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডিএইচএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মিয়ারুল হক, ডেইলি স্টারের প্রকাশক এবং সম্পাদক জনাব মাহফুজ আনাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নেপালের বিলিয়নিয়ার ব্যবসায়ী, সিজি গ্রুপ গ্লোবাল এর চেয়ারম্যান জনাব বিনোদ কুমার চৌধুরী।
‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০০৫ সালে নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে স্নোটেক্স অ্যাপারেলস। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’, ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটারওয়্যার’ এবং ২০১৯ সালে ‘স্নোটেক্স স্পোর্টসওয়্যার’ প্রতিষ্ঠা করা হয়। আজকের ‘স্নোটেক্স’ হয়ে উঠেছে চারটি বড় কারখানার একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে তাদের প্রথম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। স্নোটেক্স আউটারওয়্যার গ্রিন ফ্যাক্টরি হিসেবে পুরস্কৃত হয়েছে ইউএসজিবিসির লিড গোল্ড সার্টিফিকেটে। এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘হেলথ অ্যান্ড সেফটি’ অ্যাওয়ার্ড পেয়েছে স্নোটেক্স। প্রতিষ্ঠানটিতে এখন ১৬ হাজারের বেশি মানুষ কাজ করছে।