‘স্বপ্ন’ এখন মিরপুর ডিওএইচএসে

এবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় যাত্রা শুরু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টায় ১০৮ নর্থ কালশি রোডের সেবা লাউঞ্জ (সাগুফতা নতুন রোড) -এর ১ নং চেক পোস্ট সংলগ্ন মিরপুর ডিওএইচএসে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেবা প্লাটফর্ম লিমিটেডের পক্ষ থেকে অ্যাডভাইজার আব্দুল হালিম ভুইয়া, চিফ ফিন্যান্স অফিসার জহির উদ্দিন, চিফ টেকনোলজি অফিসার আবু নাসের মোহাম্মদ শোয়েব, ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ফাহিম নাজাম উস সাকিব, স্বপ্ন'র হেড অব বিজনেস এক্সপ্যানশন জহিরুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার আকবর হোসেনসহ অনেকে।

নতুন এ আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ মূল্যছাড়।

এই আউটলেটে গ্রাহকদের জন্য হোম ডেলিভারি সেবাও থাকছে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ-০১৩১৩-০৫৪৫৭২।