দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন চুনকুটিয়া চৌরাস্তায় । বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌরাস্তায় (হাউজ-১৬, ব্লক- বি, ২য় বুড়িগঙ্গা ব্রিজ রোড) স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নতুন এই আউটলেটের ফ্রাঞ্চাইজি বিপুল, স্বপ্ন-এর হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলাম, স্বপ্ন-এর হেড অব ফ্রাঞ্চাইজি অপারেশন সমীর ঘোষ সানীসহ অনেকে।
উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।—সংবাদ বিজ্ঞপ্তি