জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের স্পন্সর হয়েছে আনোয়ার গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স।
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে স্পন্সর চেক হস্তান্তর করেন আনোয়ার গ্রুপের পক্ষে গ্রুপটির ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর কায়সার হামীদ।
মঙ্গলবার (১০ আগস্ট) আনোয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন।