পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাজধানীর মালিবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল কমিটির অনুমোদন দেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সোহেল রানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সাবেক সেনা কর্মকর্তা এম এ মামুনকে আহ্বায়ক ও ব্যবসায়ী রাজিবুল হাসান রাজিবকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন, মাদবার মানিক রহমান, আনিস উর রহমান, মো. নুর ইসলাম, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, নাসির মাহমুদ পারভেজ, অ্যাডভোকেট ফজলুল হক ফজলু, শেখ ফয়সাল আহমেদ।
আর সদস্যরা হলেন‑ মোহাম্মদ ওলিউল্লাহ, মেহেজাবিন বিনতে লীনা, সিরাজ সালেকিন পরাগ, মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান, হাসান মাহমুদ সালাহ, আবুল আতা মামুন, মো. নিজাম উদ্দিন নিজাম, মো. হাফিজুর রহমান হাফিজ, নাজমুল হুদা জুয়েল, মো. নাঈম ইসলাম, মো. রবিউল ইসলাম।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন পরিচালক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অভিনেতা উদয় খান, পরিচালক ও সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সবুজ।