‘মীর সিমেন্টের পক্ষে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক প্রদান’

দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে মীর সিমেন্ট লিমিটেডের পক্ষে ৭০টি অক্সিজেন সিলিন্ডার ও এন-৯৫ মাস্ক দেওয়া হয়েছে। সোমবার (২৩ আগস্ট) মীর সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাগুরা ডিসি অফিসে জেলা প্রশাসকের কাছে সাধারণ মানুষের জন্য এই অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক হস্তান্তর করেন।   

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, মীর গ্রুপের চিফ রিলেশন অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শাহেদ পারভেজ, মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ মিরাজ আহসানসহ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাগুরা জেলা প্রশাসক মীর সিমেন্টের এ উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জাহির বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা লাঘবের জন্য মীর সিমেন্ট সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।