কুর্মিটোলা হাই স্কুলে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজধানীর খিলক্ষেতের কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ।

এসময় স্কুল প্রাঙ্গনে একটি প্রতিকৃতি ম্যুরাল উদ্বোধন করেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।

কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও খিলক্ষেত থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. কেরামত আলী দেওয়ানসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।