বিশ্বব্যাপী অনুষ্ঠিত এথিক্যাল প্রিন্সিপালস ইন হেলথ কেয়ারে (ইপিএইচসি) এ যোগ দিয়েছে প্রাভা হেলথ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাভা হেলথ কর্তৃপক্ষ।
ইপিএইচসি হলো বিশ্ব ব্যাংক এবং আইএফসি-এর একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটি বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের স্বচ্ছ এবং স্থিতিস্থাপক অপারেটিং সিস্টেম তৈরি করতে সহায়তা করে। ইপিএইচসিতে যোগদানের মাধ্যমে, প্রাভা হেলথ শতাধিক সহ-স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সঙ্গে এক কাতারে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছে মায়ো ক্লিনিক (মার্কিন যুক্তরাষ্ট্র), জনস হপকিন্স মেডিসিন (মার্কিন যুক্তরাষ্ট্র), এবং অ্যাপোলো হসপিটালসের (ইন্ডিয়া) এর মত বিখ্যাত প্রতিষ্ঠান। ইপিএইচসি বর্তমানে ৭০টিরও বেশি দেশে ৪ হাজারের বেশি স্বাস্থ্যসেবা সংস্থার প্রতিনিধিত্ব করছে।
প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা সভাপতি (চেয়ার) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিলভানা কিউ সিনহা বলেন, আমাদের উদ্দেশ্য ইপিএইচসি সংস্থা নির্ধারিত দশটি নীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ইপিএইচসির সদস্য হিসেবে আমরা সেবার প্রতিটি স্তরে নৈতিকতার সর্বোচ্চ মানের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিশীল।
প্রাভা হেলথের চিফ মেডিক্যাল অফিসার ডা. সিমিন এম. আক্তার বলেন, বাংলাদেশে রোগীর সঙ্গে ডাক্তাররা গড়ে ৪৮ সেকেন্ড সময় ব্যয় করেন। তার বিপরীতে প্রাভা নিশ্চিত করে যে, আমাদের লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্যসেবা প্রদানকারীরা প্রতিটি অ্যাপয়েন্টমেন্টে তাদের রোগীদের সাথে কমপক্ষে ১৫ মিনিট সময় ব্যয় করেন। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে পর্যাপ্ত সময় ব্যয় করা রোগীদের জন্য অমূল্য এবং অনেক প্রয়োজনীয়।