প্রচিত আইএমসি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

বাংলাদেশের অ্যাডভারটাইজিং এজেন্সি প্রচিত আইএমসি লিমিটেডের বানানী কার্যালয়ে ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ ডিসেম্বর। সভায় সভাপতিত্ব করেন প্রচিত আইএমসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন। প্রচিত পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন পরিচালক জামাল হোসেন (বিন্দু) ও নির্বাহী পরিচালক রওশনয়ারা জামান মিলি।

এ সময় ২০২১ সালের ব্যবসার পর্যালোচনা ছাড়াও ২০২২ সালের ব্যবসার সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।

কাজের দক্ষতা বিবেচনায় ৫ জন সদসকে বিভাগীয়ভাবে বছর সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। তারা হলেন হাবিবুর রহমান শিবলী (মিডিয়া), মীর আফরাদ আকীব (ক্লাইন্ট সার্ভিস), সাদমান আহ্মেদ রাহাত (ক্রিয়েটিভ), সোলাইমান হোসেন (ডিজিটাল মার্কেটিং) ও সাবু মোল্লা (অ্যাডমিন অ্যাকাউন্টস)। পুরস্কৃত করেন ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমীন।

এছাড়াও নতুন বছরে কোম্পানি সবার জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ঘোষণা দেয়। প্রচিত আইএমসি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান রোদসীর ম্যাগাজিনের সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি