সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৬৪৪ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য আজিম উদ্দিন আহমেদ, পরিচালকরা মো. আকিকুর রহমান, রেহানা রহমান (ভার্চুয়ালি যুক্ত), রাইয়ান কবির, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পক্ষে এম. মনিরুজ্জামান খান, অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ সাজেদুল করিম, পরিচালক ড. কাজী মেসবাহউদ্দিন আহমেদ, পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং কোম্পানি সচিব এ.কে.এম. নাজমুল হায়দার এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ঐতিহাসিক মুহূর্তে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১-এ বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ উচ্ছ্বসিত প্রশংসা করেন। বাংলাদেশ দলের এই জয়ে আনন্দিত হয়ে পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ দলের সব সদস্যকে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান করা হবে।