আমেরিকার ‘জিপ’ ব্র্যান্ড বাংলাদেশে নিয়ে এলো টোলিডো মোটরস

বাংলাদেশে যাত্রা শুরু করলো আমেরিকার বিখ্যাত গাড়ির ব্র্যান্ড ‘জিপ’। স্টেলান্টিস কোম্পানির অনুমোদিত পরিবেশক হিসেবে এটি বাজারজাত করছে আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টোলিডো মোটরস।

ঢাকার উত্তরায় জিপ এক্সপেরিয়েন্স সেন্টারে গাড়ির ব্র্যান্ডটির জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ। এছাড়া ভার্চুয়ালি ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন এবং ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ।

জানা গেছে, প্রতিটি জিপ গাড়ি কিনলে ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত অথবা তিন বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি উপভোগ করা যাবে। এছাড়া থাকছে পাঁচ বছরের বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা।