ভলান্টারি কনজ্যুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির (ভোক্তা) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর। মো. খলিলুর রহমান সজল নির্বাহী পরিচালকের পদ পেয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
ভোক্তা স্বার্থ সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠনটি গতকাল সোমবার সাধারণ সভায় দুই বছর মেয়াদে (২০২২-২০২৩) ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করে। সর্বসম্মতভাবে এস এইচ নওরোজকে সহ-সভাপতি এবং লুৎফর রহমান লিটনকে পরিচালক (অর্থ) হিসেবে নির্বাচিত করা হয়।
সংগঠনের অন্য নির্বাচিত পরিচালকরা হলেন মিজানুর রহমান তালুকদার, সাইদুল আবেদিন ডলার, ড. লতিফুল বারি, ফজলুল হক, মো. নুরুন্নবী, মহসীনুল করিম লেবু এবং গোলাম কবির।