সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার

কনজ্যুমার ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গার দেশের বাজারে নতুন সিরিজের রেফ্রিজারেটর নিয়ে এসেছে। এ সিরিজের রেফ্রিজারেটরগুলো দীর্ঘসময় ধরে ফলমূল ও শাক-সবজি সতেজ রাখার পাশাপাশি ভিটামিনও অটুট রাখবে। এর ‘ফ্রেশ-ও-লজি’ ও ‘নিউট্রিলক’ ফিচার মানুষের প্রতিদিনের জীবনকে আরও সহজ ও উন্নত করবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সিরিজের এ রেফ্রিজারেটর উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমএইচএম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, ডিরেক্টর-টেকনোলজি অ্যান্ড ইনোভেশন হাকান আলতিনিসিক, জেনারেল ম্যানেজার কর্পোরেট সেলস আসগার হোসেন, সিনিয়র ম্যানেজার প্রোডাক্ট ফারহান আজহারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কমকর্তারা।

এমএইচএম ফাইরোজ বলেন, ‘দেশের বাজারে প্রথমবারের মতো উদ্ভাবনী ও নতুন প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। এ রেফ্রিজারেটরগুলোতে বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পেরে আমরা আনন্দিত।’

সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে বলেন, ‘সিঙ্গারের নতুন সিরিজের রেফ্রিজারেটরগুলো রেফ্রিজারেটরের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা প্রত্যাশা করছি। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আমাদের ক্রেতারা বিশ্বের উন্নতমানের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা লাভ করবে।’