ফ্লোর-কেয়ার ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হুভার এর পণ্য নিয়ে মেলার আয়োজন করেছে হুভার বাংলাদেশ এবং ডাস্টার লিমিটেড। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ডাস্টার লিমিটেড বাংলাদেশের করপোরেট অফিসে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এ সময় হুভার বাংলাদেশ এবং ডাস্টার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সাইদুল ইসলাম, পরিচালক আ ন ম জহিরুল আবেদীন, বিজনেস উপদেষ্টা আলী আসগর মিরন, সহকারী ম্যানেজার, বিজনেস ডেভলপমেন্ট মার্সেল অনি গমেজ, সেলস অফিসার মোহাম্মদ নূর আহসান পূলকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলছেন, হুভারকে বাংলদেশের ক্রেতাদের আরও একটু কাছে পৌঁছে দেওয়ার জন্যই এবারের এই আয়োজন। মেলা উপলক্ষ্যে হুভার বাংলাদেশ তাদের পণ্য সামগ্রী দর্শকদের জন্য প্রদর্শনী করেছে। তবে এই মেলার প্রধান আকর্ষণ হলো পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৫ হাজার হতে ১০ হাজার টাকার নিশ্চিত গিফট ভাউচার!
প্রসঙ্গত, ১৯০৭ সালে যাত্রা শুরু করা হুভার ফ্লোর ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার এবং কার ওয়াশার বিশ্বব্যাপী গ্রাহকের চাহিদা বেশ আস্থার সাথে পূরণ করে আসছে।