টেলিনর গ্লোবাল অ্যাওয়ার্ডে ‘পিপল অ্যাওয়ার্ড’ পেলো গ্রামীণফোন

অসলোর ফরনেবুতে অবস্থিত টেলিনর গ্রুপের গ্লোবাল হেড কোয়ার্টারে টেলিনর গ্লোবাল ফোরামের সর্বশেষ ‘টেলিনর গ্লোবাল অ্যাওয়ার্ডস’-এ ‘পিপল অ্যাওয়ার্ড’ পেয়েছে গ্রামীণফোন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রামীণফোনের পক্ষে ভার্চুয়ালি এই সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিইও ইয়াসির আজমান।

পিপল অ্যাওয়ার্ড দেওয়া হয় মূলত তিনটি বিষয় যাচাই করে। প্রথমত, লার্নিং কালচার ও আপস্কিলিং; দ্বিতীয়ত, নিরাপদ কর্মপরিবেশ এবং সবশেষে, এমপ্লয়ি এনগেজমেন্ট ও প্রতিষ্ঠানের আধুনিকীকরণ।

অনুষ্ঠানে টেলিনর গ্রুপের ইভিপি এবং চিফ পিপল অ্যান্ড সাসটেইনেবিলিটি অফিসার সিসিলি হিউক বিজয়ীর নাম ঘোষণা করেন।