তথ্যপ্রযুক্তিতে চাকরিপ্রার্থী ও উচ্চশিক্ষায় আগ্রহী নারীদের কথা ভেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছে, যার ঠিকানা https://gwopportunities.org/।
দেশি-বিদেশি চাকরি, স্কলারশিপ, ফেলোশিপ, ইন্টার্নশিপ, অ্যাওয়ার্ডস ও গ্রান্টের তথ্য থাকবে এতে। যে নারীরা কম্পিউটার সায়েন্স, কারিগরি-ভোকেশনালসহ আইটি নিয়ে পড়ছেন তাদের সুবিধার্থে প্লাটফর্মটি তৈরি করা হয়েছে।
এছাড়া, অন্য চাকরির তথ্যও পাওয়া যাবে এখানে। অন্য বিষয়ে পড়েও যারা আইটি নিয়ে আগ্রহী, তারাও পছন্দসই চাকরি বা তথ্য পাবেন এই সাইটে।
চাকরির সিভি বা রেজুমি লেখা বিস্তারিতও পাওয়া যাবে।
বিদেশে উচ্চশিক্ষার তথ্যের পাশাপাশি যারা নিজ উদ্যোগে বিদেশে পড়তে গেছেন তাদের অভিজ্ঞতার ভিডিও আছে সাইটটিতে।