ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি আয়োজিত ১৪৯তম ইন্টার্নশিপের সমাপনী অনুষ্ঠান ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। সভাপতিত্ব করেন আইবিটিআরএ’র প্রিন্সিপাল এস এম রবিউল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. শহীদুল হক খন্দকার। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯১ জন শিক্ষার্থী এই  কোর্সে অংশগ্রহণ করেন।