‘লক্ষ্য ছাড়িয়ে ছুটে চলি অবিরত’—এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন চালু করেছে। মঙ্গলবার (১ মার্চ) প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক টাওয়ারে ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মো. মাকসুদুর রহমান।
মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘সরকারের গতিশীল নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা প্রসারের মাধ্যমে গ্রাহক সেবা উন্নত ও আর্থিক উৎকর্ষ সাধনে এই ব্যাংক অবদান রেখে চলেছে।’
এ সময় তিনি ব্যাংকের শাখা, উপ-শাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তরিত করার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিং সেবাগুলোর প্রসারে কাজ করার নির্দেশনা দেন কর্মকর্তা-কর্মচারীদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহীরা। ব্যাংকের সব জোন প্রধান, শাখা প্রধান ও উপ-শাখা ইনচার্জরা ভার্চুয়ালি এতে যুক্ত ছিলেন।