নারী রাইডারদের নিয়ে রানারের ‘ব্রেক দ্য লিমিট’ র‌্যালির আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রানার অটোমোবাইলস লি. নারী রাইডারদের নিয়ে ‘ব্রেক দ্য লিমিট’ র‌্যালির আয়োজন করে। গত শুক্রবার রানারের হেড অফিসে ছিল এই আয়োজন।

সোমবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজের নানা প্রতিকূলতা পার করে ব্যক্তিগত যানবাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অনেক নারী। তাদের এগিয়ে যাওয়ার সাহসিকতা ও অনুপ্রেরণাকে সমর্থন জানায় রানার। বর্তমানে রানারের স্কুটি ১১০, কাইট প্লাসসহ আরও কিছু মোটরসাইকেল নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। নারীদের ব্যক্তিগত যানবাহন ব্যবহারে উৎসাহিত করতে ও নিরাপদ সড়ক গড়তে এই র‌্যালির আয়োজন করা হয়।

আয়োজনের অংশ হিসেবে ছিল ফ্রি সার্ভিসিং সুবিধা ও উপহার।