জিলক্যাফের বার্ষিক ভ্রমণ ও পরিবেশক সম্মেলন

সিলেটে বার্ষিক ভ্রমণ ও পরিবেশক সম্মেলন আয়োজন করলো ফ্রাইডে ট্রেড কনসর্টিয়ামের ব্র্যান্ড জিলক্যাফে। এতে অংশ নেন গ্রুপের দুই অংশীদার আহমদুল হক মাহফুজ এবং মশিউল আলমসহ অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই দিনের এই আয়োজনে ছিল চা বাগান, ভোলাগঞ্জের সাদা পাথর ও জাফলং ভ্রমণ, আলোচনা, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভ্রমণ ও পরিবেশক সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিল জিলক্যাফের নিয়মিত বিজ্ঞাপনি সংস্থা রেইনফরেস্ট কমিউনিকেশন্স।