জিএসসিএস-এর স্টেক হোল্ডার এনগেজমেন্ট এবং ইফতার

বাংলাদেশি সার্টিফিকেশন এবং অডিটিং কোম্পানি জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের তৃতীয় স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর উত্তরায় ঢাকা বোটক্লাবে অনুষ্ঠানে ‘১ হাজার ৪০০-এরও বেশি’ আরএমজি প্রফেশনাল অংশ নিয়েছেন।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোত্তালেব।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাসটেইন্যাবিলিটি এবং সোসাল কম্প্লায়েন্স প্রফেশনালদের এই বিরাট সম্মেলন বিশ্বের ফ্যাশন শিল্পে বাংলাদেশের সাসটেইন্যাবিলিটি এবং সোসাল কম্প্লায়েন্স স্ট্যাটাসকে সমুন্নত রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এসএমএস-এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম, লুপডট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম, ট্রাইটন টেক্সটাইলের জেনারেল ম্যানেজার শামীম আহমেদ, সোনিয়া গ্রুপের পরিচালক মাহাবুবুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাদাত প্রমুখ।

জিএসসিএস (2)