চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল কথাসাহিত্যিক, অনুবাদক এবং বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহর লেখা ‘অ্যা স্ট্রেঞ্জ কো-ইন্সিডেন্স অ্যান্ড আদার স্টোরিজ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। সম্প্রতি সিআইইউ‘র অ্যামেরিকান কর্নারে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগ।
অনুষ্ঠানে বইটির লেখক সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, বইটিতে মোট ১১টি গল্প রয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ের অসংলগ্নতার বিষয়গুলোকে পাঠকদের জন্য ফুটিয়ে তোলা হয়েছে।
সিআইইউর ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বইটির নানান দিক ও লেখকের চিন্তা-দর্শন নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া, সারওয়ার মোরশেদ, সিআইইউর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইইউর প্রভাষক সানজিদা আফরীন। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষে বইটি নিয়ে নিয়ে পাঠকদের নানান কৌতুহলের জবাব দেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। পরে তার সঙ্গে বই হাতে ছবি তোলেন সবাই।