মার্কেন্টাইল ব্যাংকের ২৩তম সাধারণ সভা

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৮ এপ্রিল)। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

সভায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। এর মধ্যে ১২.৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালক এম. আমানউল্লাহ, মো. নাসিরউদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোশাররফ হোসেন ও ড. মো. রেজাউল কবির। ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনীসহ উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা।

ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে ২০২১ সালে করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সব রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করেন।

ব্যবস্থাপনা পরিচালক স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২১ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২২ সালে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।