শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন মার্কেন্টাইল ব্যাংকের

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। এর মধ্যে ১২.৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল। আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ এম. আমানউল্লাহ, মো. নাসিরউদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন ও ড. মো. রেজাউল কবির। এছাড়া ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, উদ্যোক্তাবৃন্দ ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।